সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে রাজপথে রামনগর ইউনিয়ন বিএনপি
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:২৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৩৯ বার পঠিত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা প্রতিরোধে যশোর সদর উপজেলার মুড়লি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ১১ নম্বর রামনগর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা মুড়লি মোড়ে অবস্থান নেন। এ সময় তাঁরা রাজপথে সতর্ক অবস্থানে থেকে যেকোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত থাকার কথা জানান।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য শাহজাহান আলী, মাসুদুর রহমান শামীম, সিদ্দিকুর রহমানসহ রামনগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ট্যাগস :























