সংবাদ শিরোনাম :
আ’লীগের অপতৎপরতার প্রতিবাদে মনিরামপুরে যুবদলের অবস্থান
এস এম তাজাম্মুল, মনিরামপুর (যশোর)
- আপডেট সময় : ০৪:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ১৯ বার পঠিত

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত অপতৎপরতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে যশোরের মনিরামপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর যুবদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মনিরামপুর উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহিরুল ইসলাম রিয়াদের নেতৃত্বে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা এতে অংশ নেন।
কর্মসূচিতে নেতাকর্মীদের অবস্থান নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ থাকার কথা জানান। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা উপজেলা পরিষদের সামনে অবস্থান করেন।
ট্যাগস :

























