ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আশাশুনিতে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩

আবু আফ্ফান (অনি), সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৪:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ২২ বার পঠিত

সাতক্ষীরার আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামি ও আদালতের পরোয়ানাভুক্ত দুই সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আশাশুনি উপজেলার বাটরা গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে ওসমান গনি সরদার (৩৭), কচুয়া গ্রামের নাজিমউদ্দীনের ছেলে মনিরুজ্জামান ওরফে মনি এবং জেলেখালী গ্রামের আসাদুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম।

পুলিশ সূত্রে জানা যায়, ওসমান গনি সরদার আশাশুনি থানার মামলা নম্বর-২৩, তারিখ ২৩ জুন ২০২৬-এর সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারার মামলার আসামি। তিনি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার তথ্যবিষয়ক সম্পাদক।

অন্যদিকে, মনিরুজ্জামান ওরফে মনি পরোয়ানা জারি-৪৪৯/২৫ মামলার এবং জাহাঙ্গীর আলম সিআর-৯৯/২৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারকৃত তিনজনকে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

আশাশুনিতে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩

আপডেট সময় : ০৪:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬