ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছার পাঁচ দিনব্যাপী রাসমেলা সমাপ্ত

হাফিজুর রহমান, চৌগাছা (যশোর )
  • আপডেট সময় : ০৮:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ১৫৩ বার পঠিত

যশোরের চৌগাছা উপজেলার ২ নম্বর পাশাপোল ইউনিয়নের রানীয়ালী, দূড়ীয়ালী ও হাউলি রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী রাসমেলা-১৪৩৩-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ছিল মেলার শেষ দিন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর-চৌগাছা-ঝিকরগাছা আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য সাবিরা নাজমুল এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঙ্কজ ঠাকুর।

অনুষ্ঠানে উন্নয়নমূলক বক্তব্য রাখেন, পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জসীমউদ্দিন সরকার শ্রাবণ, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী দফাদার, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইমামুল হাসান চঞ্চল, চৌগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুর রহিম, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজা, ইউপি সদস্য পদপ্রার্থী ইমামুল হক ও ওসমান আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রনেতা মেহেদী হাসান শয়ন, হাকিম রেজা, রাজু আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সাবিরা নাজমুল এমপি বলেন, বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকার হিন্দু-মুসলিমের মধ্যে কোনো বিভেদ তৈরি করতে চায় না। এ দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে। তিনি এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে আপনারা আমার পাশে থাকবেন। এলাকার উন্নয়নে কাজ করে উন্নয়নের জোয়ার বইয়ে দেব, ইনশাআল্লাহ।

পাঁচ দিনব্যাপী এ রাসমেলাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এবারের রাসমেলার পর্দা নামে।

ট্যাগস :

চৌগাছার পাঁচ দিনব্যাপী রাসমেলা সমাপ্ত

আপডেট সময় : ০৮:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬