উপশহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মীসভা
- আপডেট সময় : ০৭:২৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ১৪৯ বার পঠিত

তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে যশোর সদর উপজেলার ৫ নম্বর উপশহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) আয়োজিত এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তৌহিদ খন্দকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন ও রেজওয়ান রহমান নিশান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপশহর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন রুবেল।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপশহর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহিম নাফিস আবিদ, সাধারণ সম্পাদক জাকারিয়া শেখ অভি ও সাংগঠনিক সম্পাদক সারাফাত ইসলাম লিমন। কর্মীসভায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেন।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।























