ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এক মামলায় জামিন পেলেন দীপু মনি

  • দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০২:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ২৬ ভার পঠিত

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাত মামলার মধ্যে একটিতে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। একইসঙ্গে বাকি ছয় মামলায় তার জামিন কেন মঞ্জুর করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম এবং শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন দীপু মনি। ওই আবেদনের ওপর মঙ্গলবার শুনানি শেষে আদেশের জন্য বুধবার দিন ধার্য করা হয়েছিল। নির্ধারিত দিনে আদালত এক মামলায় জামিন মঞ্জুর এবং বাকি ছয় মামলায় রুল জারির আদেশ দেন। ডা. দীপু মনি আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় নির্দেশনা দেওয়ার অভিযোগসহ ৩৮টিরও বেশি মামলা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক মামলায় জামিন পেলেন দীপু মনি

আপডেট সময় : ০২:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬