ঢাকা ০২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ লক্ষ্মীপুরের যুবক গ্রেপ্তার Logo শার্শায় আপন দাদার বিরুদ্ধে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ Logo ঐক্য, সম্প্রীতি ও উন্নয়ন সবার আগে রামনগর ইউনিয়ন: রাজু আহমেদ Logo মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি Logo ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ Logo অভয়নগরে জামায়েত ইসলামীর লং মার্চের প্রস্তুতি সভা Logo যশোর সীমান্তে ৪ লাখ টাকার মদ ও চোরাচালানি পণ্য জব্দ Logo যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ Logo ডেঙ্গু আক্রান্ত কৃষকদল সভাপতি আমিরুলের পাশে যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ Logo কালীগঞ্জে সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ

কায়বা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শহিদুল ইসলাম

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ৭৩ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের নাম চেয়ারম্যান প্রার্থী হিসেবে জোরালোভাবে আলোচনায় এসেছে।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে নির্বাচনী মাঠে শহিদুল ইসলাম আলোচনায় রয়েছেন বলে জানা গেছে।

চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়ে শহিদুল ইসলাম বলেন, কায়বা ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আল্লাহ ভরসা। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তের ওপরই ভরসা রাখতে চাই। দল যাঁকে যোগ্য মনে করবে, তাঁর পক্ষেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শহিদুল ইসলামকে তাঁরা সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে জানেন। তিনি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। কায়বা ইউনিয়নের মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে এবং এলাকায় তাঁর গ্রহণযোগ্যতাও রয়েছে বলে তাঁরা দাবি করেন।

তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ পর্যন্ত কে দলীয় সমর্থন বা মনোনয়ন পাচ্ছেন, সেটিই এখন স্থানীয় রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত বিষয়। দলীয় সিদ্ধান্তের পাশাপাশি ভোটারদের সমর্থনও প্রার্থীদের নির্বাচনী মাঠে অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

কায়বা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শহিদুল ইসলাম

আপডেট সময় : ০৯:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬