কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
- আপডেট সময় : ০৮:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ৩৭ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার খেজুরবাগান বেন্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ তানভীর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে নিজ চায়ের দোকানে ইলেকট্রিক কেটলি ব্যবহার করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর ওই গ্রামের আজগর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৮টার দিকে দোকানে ইলেকট্রিক কেটলিতে চা তৈরি করার সময় অসাবধানতাবশত তানভীর বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তানভীরের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। ঘটনার পর স্থানীয়রা বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন, যাতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

























