ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মণিরামপুরে নানা কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাঘারপাড়ায় পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo চৌগাছায় ৯শতাধিক নারীর মাঝে গাছের চারা বিতরণ Logo কাশিয়ানীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি Logo প্রেসক্লাব যশোরের নতুন আহ্বায়ক ফকির শওকত, সদস্য সচিব বিনয় কৃষ্ণ Logo সুন্দরবনে ৪ জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ Logo যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনব্যাপী কর্মসূচি Logo যশোর আইটি পার্কের হোটেল নিয়ে নিরপেক্ষ তদন্ত চায় খান প্রপার্টিজ Logo বাঘারপাড়ায় বিএনপির এক অংশের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাশিয়ানীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইয়ার আলী শেখ, গোপালগঞ্জ
  • আপডেট সময় : ০৭:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সকালে কাশিয়ানী উপজেলা শহীদ মিনারের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সেলিমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির রাজনৈতিক ইতিহাস, দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে দলের গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সহসভাপতি সফিকুল ইসলাম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধা, দপ্তর সম্পাদক নুরে বোরহান লিটন, তথ্য ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম মুন্না, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, যুবদলের আহ্বায়ক এনামুল হক সিমুল, সদস্যসচিব আরিফুল ইসলাম পাবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু ও সদস্যসচিব মিলন খান।

এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

ট্যাগস :

কাশিয়ানীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৭:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬