ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মণিরামপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে শহীদ ইকবাল Logo মণিরামপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও সম্রাট হোসেন Logo কুয়াদার বাজুয়াডাঙ্গা পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী Logo যশোরে মিল ম্যানেজারকে অচেতন করে টাকা ছিনতাইয়ের অভিযোগ Logo ‘বিদ্রোহী’ ২০২৬ প্রকাশনা উপলক্ষে যশোরে মতবিনিময় সভা Logo গোপালগঞ্জের গোপিনাথপুরে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Logo মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের Logo ঝিকরগাছায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ Logo বাবা-ছেলের ছবি দিয়ে অপপ্রচারের ঘটনায় থানায় অভিযোগ Logo শার্শায় চাঁদার দাবিতে পিস্তল দেখিয়ে হুমকি

কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

তুহিন হোসেন, কেশবপুর
  • আপডেট সময় : ১১:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ৫৮ বার পঠিত

যশোরের কেশবপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কেশবপুর উপজেলার ১০২টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজার প্রস্তুতি এবং ভক্তদের উপস্থিতিতে মণ্ডপগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কেশবপুর উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।

উৎসব চলাকালে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদারকি করা হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপন নিশ্চিত করতে প্রশাসনের এ তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস :

কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

আপডেট সময় : ১১:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬