ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
দায়িত্বে ৬৩০ আনসার সদস্য

কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নজরদারি

তুহিন হোসেন, কেশবপুর
  • আপডেট সময় : ১০:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ১৭ বার পঠিত

যশোরের কেশবপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। উপজেলার ১০২টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদ্‌যাপন নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৬৩০ জন আনসার সদস্যকে সতর্ক ও দায়িত্বশীল থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কেশবপুর পাবলিক ময়দানে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের নিয়ে মতবিনিময় সভা ও ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন কেশবপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী এবং কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ব্রিফিংয়ে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনী ও সংশ্লিষ্ট পক্ষের মধ্যে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, শুক্রবার (১৬ অক্টোবর) থেকে কেশবপুর উপজেলার ১০২টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে পূজারী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনের পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে পূজামণ্ডপগুলোতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ট্যাগস :

দায়িত্বে ৬৩০ আনসার সদস্য

কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নজরদারি

আপডেট সময় : ১০:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬