ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কেশবপুর প্রেসক্লাব দখলমুক্তির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ১৪ বার পঠিত

যশোরের কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখল মুক্তির দাবিতে কেশবপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ যশোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, ১৯৭৮ সাল থেকে কেশবপুর প্রেসক্লাব গঠনতন্ত্র মোতাবেক চলে আসছে। গত ২৬ সেপ্টেম্বর-২৬ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন গঠিত নির্বাচন কমিশন।

এ নির্বাচন ভন্ডুল করতে ও প্রেসক্লাব ভবন দখল করার জন্য গত ২০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে কেশবপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ আলী খান ডবলু, পৌর কৃষক লীগের সভাপতি আশরাফুজ্জামান, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, সাবেক ছাত্র লীগ নেতা হারুন অর রশীদ বুলবুল, মাহাবুব রশীদ সবুজ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান, শামীম আক্তার মুকুল, ইমরান হোসেন ও রুহুল আমিনের নেতৃত্বে ৫০/৬০ জনের একদল সন্ত্রাসী বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রেসক্লাবে প্রবেশ করে অবস্থানরত সাংবাদিকদের বেধড়ক মারপিট করে আহত ও জখম করে এবং সাংবাদিকদের প্রেসক্লাব ভবন থেকে বের করে দেয়।

তাদের হামলায় আহত হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন দৈনিক লোকসমাজ এর স্টাফ রিপোর্টার জয়দেব চক্রবর্তী, দৈনিক কল্যাণ এর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদ, দৈনিক সময়ের খবর এর সাংবাদিক মেহেদী হাসান জাহিদ ও দৈনিক ইত্তেফাক এর কেশবপুর প্রতিনিধি আশরাফ উজ জামান খান। এ ছাড়া অন্য আহতরা হলেন দৈনিক সমকাল এর কেশবপুর প্রতিনিধি মোতাহার হোসাইন, দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক দিলীপ মোদক স্থানীয় ডাক্তারের চিকিৎসা নিয়েছেন।

গত ২২ সেপ্টেম্বর কেশবপুর থানায় অভিযোগ দেয়া হলেও তার কোন সুরাহা হয়নি। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে। সে সময় গঠিত নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত ঘোষণা করেন। গঠনতন্ত্র রক্ষায় গত ১৩ অক্টোবর নির্বাচন কমিশন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে নির্বাচনে ভোট গ্রহণ করেন। নির্বাচনে দৈনিক লোকসমাজ’র স্টাফ রিপোর্টার জয়দেব চক্রবর্তী সভাপতি ও দৈনিক ইনকিলাব’র প্রতিনিধি রুহুল কুদ্দুস সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে বিজয়ী হন।

মঙ্গলবার দুপুরে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি জয়দেব চক্রবর্তী, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক মশিয়ার রহমান, মেহেদী হাসান জাহিদ, কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সাংবাদিক তন্ময় মিত্র বাপি, শুশান্ত মল্লিক, অমিতাভ চৌধুরীর, রোস্তম আলী, খমিনুর রহমান প্রমুখ।

ট্যাগস :

কেশবপুর প্রেসক্লাব দখলমুক্তির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি

আপডেট সময় : ০৯:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬