চেয়ারম্যান সুমন সরদার, মহাসচিব মীর দিনার হোসেন
টিপিএসবি’র ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- আপডেট সময় : ০২:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ২৮ বার পঠিত

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি (টিপিএসবি)-এর কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাতা সুমন সরদারকে চেয়ারম্যান এবং মীর দিনার হোসেনকে মহাসচিব করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের অনুমোদনক্রমে এ কমিটি প্রকাশ করা হয়। স্মারক নম্বর টিপিএসবি/কেন্দ্রীয়-কমিটি/১১/২০২৬ অনুযায়ী, নবগঠিত এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
সংগঠন সূত্রে জানা গেছে, শিগগিরই রাজধানী ঢাকায় দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।
ঘোষিত আংশিক কেন্দ্রীয় কমিটিতে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে রয়েছেন মো. সুমন সরদার (সম্পাদক ও প্রকাশক, দৈনিক ফুলতলা প্রতিদিন)। কো-চেয়ারম্যান করা হয়েছে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমকে (সম্পাদক ও প্রকাশক, দৈনিক খবরের পাতা)।
ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জি এম শহীদুল ইসলাম (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক ফুলতলা প্রতিদিন), খোসরুল আরুন নোমানী (স্টাফ রিপোর্টার, দৈনিক স্বদেশ বিচিত্রা), আবু হামজা বাঁধন (বিশেষ প্রতিনিধি, ঢাকা রিপোর্ট), মিজানুর রহমান (পাইকগাছা, খুলনা প্রতিনিধি, দৈনিক লোকসমাজ) এবং গোলাম রাব্বানী (সম্পাদক ও প্রকাশক, সিলেট টাইমস)।
মহাসচিব হয়েছেন মীর দিনার হোসেন (সহযোগী সম্পাদক, আইবিএন নিউজ)। যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জা গালিব উজ্জ্বল (বিশেষ প্রতিনিধি, আইবিএন নিউজ), মুহাম্মদ জুবায়ের (চট্টগ্রাম ব্যুরো প্রধান, অপরাধ বিচিত্রা), শিহাব উদ্দিন রুবেল (বাগেরহাট জেলা প্রতিনিধি, আনন্দ টিভি) এবং এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ (নির্বাহী সম্পাদক, দৈনিক নীরবাংলা)।
কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন আজিজা নাজনীন (নির্বাহী সম্পাদক, দৈনিক ফুলতলা প্রতিদিন), দপ্তর সম্পাদক ওয়ালিউল্লাহ (স্টাফ রিপোর্টার, দৈনিক অভয়নগর) এবং সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন প্রধান (বার্তা সম্পাদক, স্বকাল বাংলা)।
সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাকিল হাসান (স্টাফ রিপোর্টার, অপরাধ বিচিত্রা), সিলেট বিভাগের শেখ শাহানুর রহমান বেলাল (হবিগঞ্জ জেলা প্রতিনিধি, আনন্দ টিভি), রংপুর বিভাগের সবুজ মিয়া (গঙ্গাচড়া প্রতিনিধি, দৈনিক ভোরের ডাক) এবং ময়মনসিংহ বিভাগের ইনামুল হক ছোটন (নির্বাহী সম্পাদক, ময়মনসিংহ প্রতিদিন)।
এ ছাড়া সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হয়েছেন তৌহিদ সরোয়ার (কুষ্টিয়া জেলা প্রতিনিধি, আইবিএন নিউজ), গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক সম্পাদক শামীম খান (সিনিয়র জেলা প্রতিনিধি, চ্যানেল এস), নারী ও শিশুকল্যাণবিষয়ক সম্পাদিকা নাহিদা আক্তার পপি (বিশেষ প্রতিনিধি, দৈনিক ঘোষণা) এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন জয়নুল ইসলাম (দৈনিক ফ্ল্যাশ নিউজ)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. নাসিম রেজা (যশোর জেলা প্রতিনিধি, বিজয় টিভি), রুহুল আমিন (জেলা প্রতিনিধি, দৈনিক ফুলতলা প্রতিদিন), রতন দে (কালকিনি, মাদারীপুর প্রতিনিধি, দৈনিক ভোরের ডাক), কাকন সরকার (শেরপুর জেলা প্রতিনিধি, আইবিএন নিউজ), আকিবুজ্জামিন (অফিস স্টাফ, গোমতীর বার্তা), শফিকুল ইসলাম স্বাধীন (তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি, দৈনিক তৃতীয় মাত্রা), রুস্তম আলী শায়ের (স্টাফ রিপোর্টার, দৈনিক সবুজনগর) এবং আবুল কালাম আজাদ সাইদ (বার্তা সম্পাদক, সাপ্তাহিক জংশন)।
নবগঠিত কমিটির মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং তৃণমূল সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত ও মনোনীত সব সদস্যকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, তৃণমূল সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকা এবং অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়েছে।

























