ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুমিল্লায় ধানক্ষেত থেকে যশোরের নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার Logo বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়া’র বিরুদ্ধে এক সহকারী রাজস্ব কর্মকর্তা পেটানোর অভিযোগ Logo অভিযোগকারীকে দেখে নেওয়ার হুমকি দিলেন আনসার কর্মকর্তা রউফ Logo তালা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত মালামাল বিক্রি নিয়ে প্রশ্ন Logo যশোরে শেষ হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo রামনগর ইউনিয়নের ৯টি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় গ্রাম পুলিশ Logo নড়াইলের পেড়লীতে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo কুয়াদায় মাদকসহ দুই কারবারী আটক Logo শার্শায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার Logo শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাথরঘাটায় প্রশাসনের প্রস্তুতি সভা

যশোরে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ২৭ বার পঠিত

যশোরে সাংবাদিকদের দায়িত্ব, কর্তব্য ও পেশাগত মানোন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪৫ জন তালিকাভুক্ত সাংবাদিক অংশ নেন।

বুধবার (৭ অক্টোবর) দিনব্যাপী এ প্রশিক্ষণে যশোর সদর, চৌগাছা, শার্শা, ঝিকরগাছা, কেশবপুর, মণিরামপুর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, তথ্য অফিসার এলিন সাঈদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহ-সভাপতি আনোয়ারুল কবির নান্টু, সাধারণ সম্পাদক নূর ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ।

প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকদের মধ্যে ছিলেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি রাজেক জাহাঙ্গীর, দৈনিক গ্রামের কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়সল ইসলাম, স্টাফ রিপোর্টার এসএম আরিফুজ্জামান ও স্বপ্না দেবনাথ, নতুন সকালের বার্তার স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম তারেক, দৈনিক লোকসমাজের ফটো সাংবাদিক এম আর খান মিলন, স্টাফ রিপোর্টার মাসুদ রানা বাবু, দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার শাহারুল ইসলাম ফারদিন ও রায়হান সিদ্দিক, দৈনিক রানারের স্টাফ রিপোর্টার সালমান হাসান, দৈনিক আমাদের সময় ও দ্য বিজনেস পোস্টের যশোর প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার আসিফুল হাসান, চ্যানেল ২৪-এর ক্যামেরাপারসন ইমরান হোসেন, ৭১ টিভির ক্যামেরাপারসন রাব্বী আল আমিন, চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন ইমরান হোসেন রাজ, ইন্ডিপেনডেন্ট টিভির ক্যামেরাপারসন শরিফ খান, নিউজ২৪-এর জেলা প্রতিনিধি হিমেল খান, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান শিমুল ও পাপিয়া মল্লিক এবং দৈনিক লোকসমাজের মাল্টিমিডিয়া ইনচার্জ স্বদেশ সিংহসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।

দিনব্যাপী প্রশিক্ষণে সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন, গণমাধ্যমকর্মীদের অধিকার ও দায়িত্ব, তথ্য অধিকার আইন, সংবাদপত্র প্রকাশের আইনগত প্রক্রিয়া, সাংবাদিক ও প্রশাসনের পারস্পরিক সম্পর্ক, দায়িত্বশীল সাংবাদিকতা এবং কপি-পেস্ট সাংবাদিকতা পরিহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতান্ত্রিক সমাজব্যবস্থাকে শক্তিশালী করার অন্যতম মাধ্যম। তাই সংবাদ সংগ্রহ, যাচাই-বাছাই ও প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত নীতি ও নৈতিকতা অনুসরণ করা জরুরি।

ট্যাগস :

যশোরে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় : ০৬:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬