ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রিপন বিশ্বাস, নড়াইল
  • আপডেট সময় : ০৫:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ৯৪ বার পঠিত

নড়াইলে জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নড়াইল সার্কিট হাউসের হলরুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালনা করেন জেলা তথ্য কর্মকর্তা রুস্তম আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) আব্দুস সবুর।

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এসব অপপ্রচার প্রতিরোধ করতে হবে। সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই, বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি যথাযথভাবে অনুসরণ এবং হলুদ সাংবাদিকতা পরিহারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পেশাগত দায়িত্বশীলতা ও নৈতিকতা বজায় রাখতে হবে। কোনো তথ্য যাচাই না করে প্রকাশ করলে তা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই নির্ভুল তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে জনস্বার্থে সংবাদ প্রকাশের আহ্বান জানান তারা।

কর্মশালায় নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

ট্যাগস :

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় : ০৫:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬