ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

শেখ মাহতাব হোসেন
  • আপডেট সময় : ০৩:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১৮ বার পঠিত

খুলনার ডুমুরিয়া উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ এবং চুরি-ডাকাতিসহ সামাজিক অপরাধ দমনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তা ও সুধীজন নিজ নিজ দপ্তরের কর্মপরিকল্পনা এবং বিভিন্ন সমস্যা সমাধানে মতামত তুলে ধরেন।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশরাফুল কবির, ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) প্রকাশ, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী, উপজেলা ইন্সপেক্টর মোসলেম আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান।

এ ছাড়া ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন, আব্দুল মালেক, চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, জহুরুল হক, হুমায়ুন কবির বুলু, হেলাল উদ্দিন ও শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মিজ সবিতা সরকার বলেন, ডুমুরিয়া একটি সম্ভাবনাময় ও বিস্তীর্ণ উপজেলা। বর্তমানে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও সন্তোষজনক। তবে বড় একটি উপজেলার প্রশাসনিক দায়িত্ব পালনে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।

তিনি বলেন, ডুমুরিয়া খামার, মৎস্য ও কৃষিপ্রধান এলাকা হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করাও প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ জন্য উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ খাতের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

মাদক ও ইভটিজিংয়ের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ইউএনও বলেন, এসব অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। প্রশাসনিক নজরদারি বাড়ানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযানও জোরদার করা হয়েছে। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে প্রাণিসম্পদ, মৎস্য ও কৃষি খাত এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, স্থানীয় সমাজসেবা কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। জনগণের নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।

পুলিশ, ভূমি অফিস ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধ দমনে সংবাদমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেকোনো অপরাধমূলক তথ্য দ্রুত প্রশাসনের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

ডুমুরিয়াকে নিরাপদ, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান ইউএনও সবিতা সরকার।

ট্যাগস :

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আপডেট সময় : ০৩:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬