ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
- আপডেট সময় : ০১:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ১১ বার পঠিত

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডুমুরিয়া উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সোহেল রানা। স্বাগত বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ডক্টর আশরাফুল কবির।
অনুষ্ঠানে বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন, ডাঃ আবু সাঈদ সুমন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, শেখ গাউস আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, এস এম কামরুজ্জামান, ইন্সট্রাক্টর, ইউআরসি, মোসলেম আলী, সাব ইন্সপেক্টর, দীপন কুমার ঘোষ, ডাঃ ইশমাম শাহারিয়ার, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, চঞ্চল কুমার মন্ডল, ভিএফএ, আমজাদ হোসেন সরদার এফএ (এআই), বৃন্দাবন কবিরাজ, কম্পাউন্ডার, আশরাফুল আলম, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ম্যাগী মল্লিক, ড্রেসার, আলামিন সরদার সিইএ, ফুয়াদ মল্লিক, আবুল কালাম, অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের বিকল্প নেই। ডুমুরিয়া উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনে অত্যন্ত সম্ভাবনাময় একটি অঞ্চল। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত উপায়ে খামার ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলে এখানকার উৎপাদিত দুধ, ডিম ও মাংস দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। সরকার খামারিদের পাশে রয়েছে এবং যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর আশরাফুল কবির বলেন “খামারিদের দক্ষতা বৃদ্ধি, গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ এবং মানসম্মত খাদ্য নিশ্চিত করতে আমরা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে হলে নিরাপদ ও রোগমুক্ত পশু উৎপাদনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেন কৃষি ও প্রাণিসম্পদ একে অপরের পরিপূরক। শিক্ষিত বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ এবং বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন জরুরি।
আলোচনা সভায় স্থানীয় সফল ও প্রান্তিক খামারিদের মধ্যে বক্তব্য রাখেন এলাকার একাধিক উদ্যোক্তা। তারা খামার পরিচালনায় বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, পশুখাদ্যের ঊর্ধ্বগতি, চিকিৎসা ব্যয় বৃদ্ধি এবং ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়ায় অনেক খামারি বিপাকে পড়ছেন। এ সময় তারা সরকারি ভর্তুকি বৃদ্ধি, নিয়মিত ভ্যাকসিন সরবরাহ এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তদারকি আরও জোরদার করার দাবি জানান।
এর আগে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরামর্শ প্রদান করা হয়।

























