তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে যশোরে ছাত্রদলের প্রস্তুতি সভা
- আপডেট সময় : ০৯:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ১৭ বার পঠিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১৪ নভেম্বর আয়োজিত স্মরণসভা সফল করতে প্রস্তুতি সভা করেছে যশোর জেলা ছাত্রদল। বুধবার (১১ নভেম্বর) যশোর শহরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের অংশগ্রহণে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী ও সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরানের নেতৃত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় স্মরণসভা সফল করতে শহরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সাংগঠনিক প্রস্তুতি, পারস্পরিক সমন্বয় এবং ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর বিকেল ৩টায় যশোরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে প্রয়াত তরিকুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।





















