ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে যশোরে ছাত্রদলের প্রস্তুতি সভা Logo গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন Logo তালার মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশনে ৫০ হাজার টাকা জরিমানা Logo কেশবপুরে ভ্যান ছিনতাই রোধে পুলিশের তৎপরতা Logo বিশ্ববাজারে বাড়ছে পাটের চাহিদা Logo অমিত কুন্ড (নাড়ু): হাসিখুশি সেই মুখটি আর কখনো দেখা যাবে না Logo শালিখায় কার্তেনী পূজা উপলক্ষে পুলিশের বিশেষ মহড়া Logo এনডিসিতে জাতীয় নিরাপত্তা বিষয়ে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী Logo যাত্রাপালা ও সার্কাসের ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

তালার মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশনে ৫০ হাজার টাকা জরিমানা

আবু আফ্ফান (অনি), সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৯:০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ২২ বার পঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় গ্রাহকদের দীর্ঘদিন ধরে পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল দেওয়ার অভিযোগে মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশনে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে গ্রাহকদের তেল কম দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) তালা উপজেলার মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ফিলিং স্টেশনের বিরুদ্ধে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের তুলনায় কম জ্বালানি তেল সরবরাহের অভিযোগ উঠে আসছিল। এ নিয়ে ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। একাধিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে অভিযান পরিচালনার উদ্যোগ নেয়।

অভিযান চলাকালে ফিলিং স্টেশনের জ্বালানি তেল সরবরাহের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ঘটনায় স্থানীয় গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সচেতন মহল। তাঁদের মতে, জ্বালানি তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রিতে পরিমাপে কারচুপি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষ যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সে জন্য এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা জরুরি।

সচেতন মহলের দাবি, শুধু জরিমানা নয়, ভবিষ্যতেও যেন কোনো ফিলিং স্টেশন গ্রাহকদের সঙ্গে প্রতারণা করতে না পারে, সে জন্য প্রশাসনের নজরদারি আরও জোরদার করতে হবে। গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে,এমন প্রত্যাশা স্থানীয়দের।

ট্যাগস :

তালার মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশনে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬