ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের জন্মদিনে শেকৃবি ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপণ

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ৪৮ বার পঠিত

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। শেকৃবি ছাত্রদল নেতা মো. সোআইব ইসলামের নেতৃত্বে এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচি সম্পর্কে সোআইব ইসলাম বলেন, জন্মদিনকে কেবল আনুষ্ঠানিক উদযাপনে সীমাবদ্ধ না রেখে পরিবেশ সংরক্ষণ, সবুজ ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের দায়িত্ব অনেক বেশি। সেই দায়িত্ববোধ থেকেই একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সবুজায়ন ও বৃক্ষরোপণে গুরুত্ব দেওয়ার ধারাবাহিকতায় শেকৃবি ছাত্রদল এ উদ্যোগ বাস্তবায়ন করেছে।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোরসালিন অনিক, মোত্তাকিন নোমান, আরাফাত হোসেন মিরাজ, আব্দুল্লাহ বিন মোস্তফা, শাওন ইসলাম, নিরব হোসেন, সাকিব আল হাসান, রিদয়ান, তাশরিফ ইবনে হাবিবসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

ট্যাগস :

তারেক রহমানের জন্মদিনে শেকৃবি ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপণ

আপডেট সময় : ১১:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬