ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের দাম বৃদ্ধিতে যশোরে এনসিপির ব্যতিক্রমী প্রতিবাদ

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে যশোরে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার বিকেলে সংগঠনটির নেতাকর্মীরা মোটরসাইকেল ঠেলে শহরে বিক্ষোভ মিছিল করেন এবং পরে প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

বিক্ষোভ কর্মসূচি শহরের চিত্রারমোড় এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাড়িখানা তেল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মোটরসাইকেল রেখে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সমন্বয়কারী মুনির আজাদ, যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে খালেদ সাইফুল্লাহ জুয়েল বলেন, নির্বাচনের মাত্র ১০০ দিনের মধ্যেই সরকারের নীতির বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা। জনগণ নতুন সরকারের কাছে যে প্রত্যাশা করেছিল, সরকার তা পূরণে ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও হরমুজ প্রণালীর অস্থিরতার কারণে অতীতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মেনে নেওয়া হলেও বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকা সত্ত্বেও দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। সরকার সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং ধারাবাহিকভাবে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ উভয়েই ক্ষতির মুখে পড়ছেন উল্লেখ করে খালেদ সাইফুল্লাহ জুয়েল বলেন, এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে খেটে খাওয়া মানুষের জীবনে। পরিস্থিতির পরিবর্তন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী মুনির আজাদ। তিনি বলেন, রাতের অন্ধকারে তেলের দাম বাড়িয়ে সরকার অতীতের স্বৈরাচারী শাসকদের মতো আচরণ করছে। বিশ্ববাজারের পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

জেলা যুবশক্তির মুখ্য সংগঠক সোহানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে যুবশক্তির কেন্দ্রীয় নেতা বায়োজিদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, এক মাসের ব্যবধানে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। নতুন ঘোষণায় প্রতি লিটার অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তেলের দাম বৃদ্ধিতে যশোরে এনসিপির ব্যতিক্রমী প্রতিবাদ

আপডেট সময় : ০৯:৫০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬