ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তোলাগোলদারপাড়ায় তরুনদের মাঝে ফুটবল বিতরণ করলেন রাজু আহম্মেদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ৮৩ বার পঠিত

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড তোলাগোলদারপাড়া রাজবংশীপাড়ার একঝাঁক তরুণের মাঝে ফুটবল উপহার দেওয়া হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে শুক্রবার (২৭ নভেম্বর)  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে তরুণদের হাতে এসব ফুটবল তুলে দেন ১১ নং রামনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ।

এ সময় তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ, মাদক ও অপরাধ থেকে দূরে থাকা এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আয়োজকরা মনে করেন, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। মাঠমুখী তরুণরাই গড়ে তুলতে পারে মাদকমুক্ত, সুস্থ ও সম্ভাবনাময় সমাজ।

ট্যাগস :

তোলাগোলদারপাড়ায় তরুনদের মাঝে ফুটবল বিতরণ করলেন রাজু আহম্মেদ

আপডেট সময় : ০৫:১৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬