দীঘিনালায় কার্পজাতীয় মাছের নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ২৪ বার পঠিত

খাগড়াছড়ির দীঘিনালায় রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে কার্পজাতীয় মাছের নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার হর্টিকালচার সেন্টারে আয়োজিত এ প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে কার্পজাতীয় মাছের নার্সারি ব্যবস্থাপনা, রেণু উৎপাদন ও পরিচর্যা এবং মিশ্র মাছ চাষের বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা মো. রাজু আহমেদ, দীঘিনালা উপজেলা মৎস্য কর্মকর্তা শরৎ কুমার ত্রিপুরা এবং নবাগত উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল হুদা বাবু।
প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা মাছ চাষের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি সম্পর্কে দক্ষতা অর্জন করবেন এবং অধিক পরিমাণে মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।























