নারীসহ আহত ৬
নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৪:০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিসকান সরদার (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় এক নারীসহ ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাটিয়াডাঙ্গা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত মিসকান ওই গ্রামের লোকমান সরদারের ছেলে।
হামলায় আহত সারফিনা বেগম অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের আসলামসহ কয়েকজন মিসকান, সারফিনাসহ ছয়জনকে কুপিয়ে আহত করেন। এ সময় সারফিনার মাথায় গুরুতর জখম হয়। পরে তার মাথায় ২৫টি সেলাই দিতে হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে মিসকানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, নিহতের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।



















