ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বর্ণাঢ্য আয়োজনে বাঘারপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo সাতক্ষীরার শান্তি ও আরোগ্যদায়ী সভা Logo রাজধানীতে সার্বভৌমত্ব র‌্যালি, পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যশোর পুলিশের বিশেষ কল্যাণ সভা Logo গ্রাম পুলিশ মহাসমাবেশে যাওয়ার পথে গরমে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু Logo সাতক্ষীরায় বিজ’র কৃষি কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ Logo সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা Logo অক্টোবর বিপ্লব বার্ষিকীতে যশোরে লাল পতাকা মিছিল ও সমাবেশ Logo গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে সার্বভৌমত্ব র‌্যালি, পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ২৭ বার পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত ঐতিহাসিক সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি নিজে পায়ে হেঁটে র‌্যালিতে অংশ নেন এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এর নেতৃত্ব দেন।

র‌্যালিতে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। তাদের উপস্থিতিতে নয়াপল্টনসহ আশপাশের সড়ক এলাকায় ব্যাপক জনসমাগম সৃষ্টি হয়।

র‌্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে শোভা পায় বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন তারা। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ র‌্যালিকে কেন্দ্র করে রাজধানীতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ট্যাগস :

রাজধানীতে সার্বভৌমত্ব র‌্যালি, পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬