ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ আ’লীগের কার্যক্রম বন্ধের দাবিতে যশোরে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৪৮ বার পঠিত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম বন্ধ এবং দলটির কর্মকাণ্ডের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের লালদীঘির পাড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। মিছিলটি সিভিল কোর্ট মোড় হয়ে সার্কিট হাউসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আইন অমান্য করে কেউ কোনো কর্মকাণ্ডে জড়িত হলে তাকে আইনের আওতায় এনে কঠোর বিচারের মুখোমুখি করার দাবি জানান।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান, যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পিকুল হোসেনসহ জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

ট্যাগস :

নিষিদ্ধ আ’লীগের কার্যক্রম বন্ধের দাবিতে যশোরে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় : ০৬:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬