ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জন্মদিনে মহাস্থানগড়ে ১৫ হাজার মুসল্লির দোয়া

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ৪৬ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রায় ১৫ হাজার মুসল্লির সঙ্গে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এ সময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

দোয়ার আগে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু বগুড়ার কৃতী সন্তান নন, তিনি বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর ৬২তম জন্মদিনে মহান আল্লাহর দরবারে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য দোয়া করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যেন সুস্থ থেকে দেশ ও জাতির কল্যাণে, মানুষের ভাগ্যোন্নয়নে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে পারেন, সে প্রার্থনা করা হয়েছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, গণতন্ত্র ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন তিনি। এ সময় সবাইকে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন অব্যাহত থাকার জন্য প্রার্থনা করা হয়। এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং জিয়া পরিবারের সব সদস্যের কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর আগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মোকামতলা ও শিবগঞ্জে ৫ হাজার শিক্ষার্থীর মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ ছাড়া ৬২তম জন্মদিন উপলক্ষে দুই উপজেলার সব শিক্ষার্থীর জন্য মোট ৬২ হাজার নিমগাছের চারা ও মগ উপহার দিয়েছেন তিনি।

ট্যাগস :

প্রধানমন্ত্রীর জন্মদিনে মহাস্থানগড়ে ১৫ হাজার মুসল্লির দোয়া

আপডেট সময় : ০২:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬