বড়দিয়ায় বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ
- আপডেট সময় : ০১:২২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৯ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বড়দিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বড়দিয়া আঞ্চলিক শাখার উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী ও লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
কোটাখোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিকরুল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দি পাটনা একাডেমির সভাপতি খান সুমন রানা, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, বড়দিয়া কলেজের অধ্যক্ষ মোল্লা সাখায়েত হোসেনসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় বিএনপির নেতাকর্মী, শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

























