ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী রাজেক রেজভী

সারোয়ার হোসেন অপু
  • আপডেট সময় : ১১:৫৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৬ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলার ১ নম্বর বদলগাছী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেম্বার পদপ্রার্থী হিসেবে রাজেক রেজভীর নাম ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হিসেবে রাজেক রেজভীর নাম ঘোষণা করা হয়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা শাখার সহকারী সেক্রেটারি স. ম. ফজলুল হক বাচ্চু এবং ১ নম্বর বদলগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল ওয়াহেদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বদলগাছী উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শামিম রেজা। এ সময় ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণসহ জামায়াতে ইসলামীর শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর রাজেক রেজভী বলেন, নির্বাচনে তিনি এলাকার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন। নির্বাচিত হলে ওয়ার্ডের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

বদলগাছীতে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী রাজেক রেজভী

আপডেট সময় : ১১:৫৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬