বাগআঁচড়ায় বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ২০ পরিবার
- আপডেট সময় : ০৪:৪৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগ দিয়েছেন ২০ পরিবারের ৬০ জন সদস্য। গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগআঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে জানানো হয়, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের হাত ধরে এসব পরিবারের সদস্যরা বিএনপিতে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে মনিরুল হক, জাহানারা, রোজিনা, সানজিদা, কোহিনূর, শুকজান, হাসনো আরা, রুপালি, মনিরুজ্জামান মনি, মিনু, ইসমাইল, রুমা, সালমা, আন্না, আবু তাহের, রেবেকা, জোসনা ও ঝরনাসহ ২০ পরিবারের সদস্য রয়েছেন।
নবযোগদানকারীরা বলেন, নিজেদের রাজনৈতিক অবস্থান নিয়ে চিন্তা-ভাবনা করেই তাঁরা বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে বিএনপির সঙ্গে থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
তাঁরা আরও বলেন, স্থানীয় মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে চান। পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, সহ-সভাপতি মোনায়েম হোসেন, সিনিয়র সহ-সভাপতি শাহাজান কবির, বাগআঁচড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু, বিএনপি নেতা ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিএনপি নেতারা নবযোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান। তাঁদের যোগদানের ফলে বাগআঁচড়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় নেতারা।






















