বাঘারপাড়ায় এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন
- আপডেট সময় : ১১:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যশোরের বাঘারপাড়া উপজেলা শাখার ১৩ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপি যশোর জেলা শাখার অনুমোদনে আগামী ছয় মাসের জন্য এ কমিটি গঠন করা হয়। একই সঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে রাজিবুল ইসলাম টগরকে আহ্বায়ক, হারুন পাশাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ফরহাদ হোসেন জনিকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, যুগ্ম আহ্বায়ক সোহেল আরমান ও রাকিবুল ইসলাম; সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইকবাল হোসেন; যুগ্ম সদস্য সচিব কামরুল ইসলাম নান্টু ও নাজমুল হোসেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক শামিম পারভেজ, সহকারী সাংগঠনিক সম্পাদক আমিনুল এহসান ফয়সাল, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হুযায়ফা তামিম, দপ্তর সম্পাদক সাগর আহমেদ হৃদয় এবং প্রচার সম্পাদক মুকুল হোসেন দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক রাজিবুল ইসলাম টগর বলেন, নতুন কমিটি সাধারণ মানুষের সমস্যা সমাধান, জাতীয় ইস্যুতে কাজ এবং একটি আদর্শ বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করবে।
























