ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ডিবি পরিচয়ে স্বর্ণ ডাকাতি মামলায়

বাঘারপাড়া থেকে যুবদল নেতাসহ ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ৭৫ বার পঠিত

রাজধানীর ওয়ারী থানা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ৫৭ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতির ঘটনায় যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজার এলাকা থেকে আফজাল হোসেন নামে এক যুবকসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃত আফজাল হোসেন বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন যুবদলের সদস্য এবং সাবেক ইউপি সদস্য ইছা মিয়ার ছেলে। চাঞ্চল্যকর এ ঘটনায় তার নাম উঠে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফজালের বিরুদ্ধে পূর্বেও চাঁদাবাজি, দখল ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়া তার বাবা সাবেক ইউপি সদস্য ইছা মিয়ার বিরুদ্ধেও অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মে রাতে রাজধানীর নবাবপুর রোড এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী ও তার ব্যবস্থাপক ৫৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে ফেরার পথে একদল দুর্বৃত্ত নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে তাদের একটি মাইক্রোবাসে তুলে চোখ-মুখ বেঁধে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয়। পরে তাদের কমলাপুর এলাকায় ফেলে রেখে যায়।

এ ঘটনায় ওয়ারী থানায় মামলা দায়ের হলে পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে শনিবার (৬ জুন) চক্রের কয়েকজন সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাঘারপাড়ার রায়পুর বাজার এলাকা থেকে আফজালসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা একটি সুসংগঠিত আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। অভিযানে তাদের কাছ থেকে ১৭ ভরি গলানো স্বর্ণ, সোনা বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকা, একটি খেলনা পিস্তল, ‘ডিবি’ লেখা তিনটি জ্যাকেট, দুটি ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাফ, কয়েকটি লাঠি, একটি মোটরসাইকেল এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ডাকাত চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া আলামত ও জব্দকৃত সামগ্রী বিষয়ে তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।

ট্যাগস :

ডিবি পরিচয়ে স্বর্ণ ডাকাতি মামলায়

বাঘারপাড়া থেকে যুবদল নেতাসহ ৪ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬