বাতানবাড়ীতে রাস পূর্ণিমা উদযাপনে রাজু আহম্মেদ’র সহায়তা
- আপডেট সময় : ০৮:২৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ৫৫ বার পঠিত

যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের বাতানবাড়ীতে শ্রীশ্রী রাস পূর্ণিমা ২০২৬ উদযাপন উপলক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।
রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহমেদের সৌজন্যে রাস পূর্ণিমা উদযাপন কমিটির হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
রাস পূর্ণিমা হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে বিভিন্ন স্থানে ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা, কীর্তন ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ভক্ত-অনুরাগীরা উৎসবে অংশ নেন। বাতানবাড়ীতেও উৎসবটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনে সহযোগিতা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে ভূমিকা রাখে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে ধর্মীয় উৎসবের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
স্থানীয় মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং এলাকার সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।






















