ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলের মানুষের ভালোবাসা ও সমর্থন চাইলেন মেয়র প্রার্থী ইমদাদ

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৩ বার পঠিত

মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় এবং এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে যশোরের বেনাপোলে ব্যাপক গণসংযোগ করেছেন বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। টানা ষষ্ঠ দিনের গণসংযোগে তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ স্থানীয় বাসিন্দাদের সুখ-দুঃখ ও নাগরিক সমস্যার কথা শোনেন। একই সঙ্গে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কুশল বিনিময়, তরুণদের সঙ্গে মতবিনিময় এবং নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এলাকার উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন। তাঁকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও দেখা যায়।

এ সময় ইমদাদুল হক ইমদাদ বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থাই আমার পথচলার শক্তি। আমি পদ-পদবির জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এগিয়ে এসেছি। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।”

তিনি বলেন, জনপ্রতিনিধিত্ব কোনো ভোগের বিষয় নয়; এটি মানুষের সেবা করার দায়িত্ব। সুযোগ পেলে ১ নম্বর ওয়ার্ডকে আরও সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন।

নাগরিক সমস্যা সমাধানের পাশাপাশি রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং নাগরিক নিরাপত্তা জোরদারে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন তিনি।

গণসংযোগে স্থানীয় বাসিন্দারা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মেয়র প্রার্থী ইমদাদের কাছে তুলে ধরেন। তিনি তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।

গণসংযোগ শেষে ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন ইমদাদুল হক ইমদাদ। তিনি বলেন, জনগণের সম্মিলিত সহযোগিতা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে সাদিপুরসহ পুরো ১ নম্বর ওয়ার্ডকে আরও সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে চান।

গণসংযোগে বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল, লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

বেনাপোলের মানুষের ভালোবাসা ও সমর্থন চাইলেন মেয়র প্রার্থী ইমদাদ

আপডেট সময় : ০৫:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬