সাদিপুরে নবম দিনের গণসংযোগ
বেনাপোলে গণসংযোগে ব্যস্ত মেয়র প্রার্থী ইমদাদ
- আপডেট সময় : ০৩:৫১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২৩ বার পঠিত

বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদের ধারাবাহিক গণসংযোগের নবম দিন শেষ হয়েছে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে। দিনব্যাপী গণসংযোগে তিনি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন, তাঁদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় স্থানীয়দের আন্তরিকতা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তিনি।
গণসংযোগ শেষে ইমদাদুল হক ইমদাদ বলেন, সাদিপুরের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, তা কোনোদিন ভুলতে পারব না। মানুষের এই ভালোবাসা ও আস্থা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে। আমি সব সময় সাদিপুরের মানুষের পাশে থাকতে চাই।
তিনি বলেন, একজন জনপ্রতিনিধির জন্য মানুষের ভালোবাসা ও আস্থাই সবচেয়ে বড় শক্তি। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, তাঁদের কথা শোনা এবং নাগরিক জীবনের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে পৌরবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইমদাদুল হক ইমাদ আরও বলেন, বেনাপোল পৌরসভার উন্নয়নকে এগিয়ে নিতে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি। মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি সুন্দর, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে কাজ করতে চান তিনি।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা সাদিপুর ১ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট, নাগরিক সুবিধাসহ বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মেয়র পদপ্রার্থীর কাছে তুলে ধরেন। ইমদাদুল হক ইমাদ তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে মানুষের পাশে থাকার আশ্বাস দেন।
নবম দিনের গণসংযোগ শেষে তিনি বলেন, “আজ সাদিপুরের মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, সেটি আমার পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই।”
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন, শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাদিপুর ১ নম্বর ওয়ার্ডের গণসংযোগের মধ্য দিয়ে ইমদাদুল হক ইমাদের নবম দিনের কর্মসূচি শেষ হয়। আগামী দিনগুলোতেও পৌরসভার বিভিন্ন এলাকায় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।






















