বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালি
- আপডেট সময় : ০৬:৩৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র্যালি করেছে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল স্থলবন্দর এলাকায় এ র্যালি অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের পাশাপাশি বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন। র্যালিটি বেনাপোল স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়নের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। পরে ইউনিয়ন কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মো. সহিদ আলী।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনটি কাজ করে যাবে। একই সঙ্গে বেনাপোল স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
র্যালি ও আলোচনা সভায় ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, দপ্তর সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী, কোষাধ্যক্ষ সবুজ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।











