ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চিতলমারীতে প্রতিভা বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতিমূলক সভা Logo চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা Logo সাজেক পরিস্থিতি নিরসনে প্রশাসনের সাথে অবরোধকারীদের বৈঠক Logo ঝিকরগাছায় মাদ্রাসার অর্থে ব্যক্তিগত অট্টালিকা তৈরির অভিযোগ Logo দীঘিনালায় ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠান সম্পন্ন Logo শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ে খেলার সামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ Logo বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দম্পতি ও দুই বছরের শিশু Logo সাতক্ষীরায় ছাত্রী শূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা উত্তোলন Logo বিএনপি নেতা সালমান তালিবকে দেখতে হাসপাতালে নুরুজ্জামান লিটন Logo যুবদল নেতা জাহিদের বাবাকে দেখতে গেলেন যুবদল নেতৃবৃন্দ

বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দম্পতি ও দুই বছরের শিশু

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ০৮:০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ৯ বার পঠিত

ভারতে অবৈধভাবে অবস্থানকালে আটক হওয়া এক দম্পতি ও তাঁদের দুই বছর বয়সী সন্তানকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাঁদের দেশে প্রত্যাবাসন করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ধরাদোয়া গ্রামের আল আমিন শেখ (২০), তাঁর স্ত্রী জোসনা আক্তার (২১) এবং তাঁদের দুই বছর বয়সী সন্তান আরমান শেখ।

৪৯ বিজিবি সূত্রে জানা গেছে, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের সীমান্ত পিলার ১৮/৮-এস-সংলগ্ন শূন্যরেখা দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাঁদের বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ভারতে অবৈধভাবে অবস্থানকালে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলেন তাঁরা। পরে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ফেরত আসা তিনজনকে গ্রহণের পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের যশোরভিত্তিক বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধির কাছে হস্তান্তরের কথা রয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধি শফিকুল ইসলাম বলেন, ট্রাভেল পারমিটের মাধ্যমে স্থলবন্দর দিয়ে দেশে ফেরা নাগরিকদের নিরাপদে নিজ নিজ এলাকায় পৌঁছে দিতে আমরা কাজ করি। প্রথমে তাঁদের আমাদের কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সুস্থ হলে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

ট্যাগস :

বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দম্পতি ও দুই বছরের শিশু

আপডেট সময় : ০৮:০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬