বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার
- আপডেট সময় : ০৬:০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ বার পঠিত

বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ টানা তৃতীয় দিনের মতো গণসংযোগ করেছেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া এলাকায়। শনিবার দিনব্যাপী গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়, সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন এবং পৌরবাসীর সার্বিক উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।
গণসংযোগের সময় ইমদাদুল হক ইমদাদ স্থানীয় মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সুবিধার বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন। একই সঙ্গে বেনাপোল পৌরসভার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা, নাগরিক সেবা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
ইমদাদুল হক ইমদাদ বলেন, বেনাপোল পৌরবাসীর ভাগ্যের উন্নয়ন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। জনগণের চাহিদা ও সমস্যাকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পিতভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই। বেনাপোল পৌরসভার প্রতিটি মানুষের নাগরিক অধিকার ও উন্নত জীবন নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে চাই।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁর আন্তরিক মতবিনিময়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। পরে তিনি এলাকাবাসীর কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। নির্বাচিত হলে জনগণের পাশে থেকে পৌরসভার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
এর আগে টানা দুই দিন বেনাপোল পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়ায় তাঁর এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান ও সদস্য হযরত আলী।
এ ছাড়া যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, যুবনেতা মহাসিন আলম, মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























