সংবাদ শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৮:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ৩১ বার পঠিত

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ জুলাই) দুপুরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীন পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে ৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ট্যাগস :

























