ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ও ব্রিফিং

এস এম তাজাম্মুল, মনিরামপুর (যশোর)
  • আপডেট সময় : ১২:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ২৩ বার পঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের মণিরামপুরে নিরাপত্তা নিশ্চিত করতে ১০৪টি পূজামণ্ডপে ৬৪৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। এ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিয়ে মতবিনিময় সভা ও বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে মণিরামপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ সভা ও ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষক রাজিব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আনসার কমান্ডার ও উপপরিচালক নুরুল আবসার। এ সময় মণিরামপুর উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা হাসনা-হেনা পারভিনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, মণিরামপুরের ১৭টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার মোট ১০৪টি দুর্গাপূজামণ্ডপে এবার ৬৪৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। শুক্রবার থেকে প্রতিটি মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মোতায়েন করার কথা রয়েছে। এ সময় সদস্যদের মধ্যে মণ্ডপভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়।

ব্রিফিংয়ে জেলা আনসার কমান্ডার নুরুল আবসার পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আনসার সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ট্যাগস :

মণিরামপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ও ব্রিফিং

আপডেট সময় : ১২:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬