ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে কলেজ ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ৫ বার পঠিত

যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসান (২৩) ছুরিকাহত হয়েছেন। বুধবার (১৪ অক্টেবর) দুপুরে কলেজ সংলগ্ন একটি গলিতে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, বুধবার দুপুরে যশোর শহরের মোল্লাপাড়া আমতলা এলাকার অঙ্কন নামে এক যুবকের সঙ্গে ফয়সালের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অঙ্কন ফয়সালকে ধারালো ছুরি দিয়ে নিতম্বে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। পরে আশপাশে থাকা সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

যশোরে কলেজ ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ১০:৫৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬