ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যবিপ্রবিতে আত্মরক্ষামূলক মার্শাল আর্ট কোর্সের সমাপনী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) তিন মাসব্যাপী আত্মরক্ষামূলক মার্শাল আর্ট কোর্সের তৃতীয় ব্যাচের সমাপনী, চতুর্থ ব্যাচের বরণ ও বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম একাডেমি ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সার্বিক সহযোগিতায় এবং ‘জাস্ট স্পোর্টস ক্লাব’-এর উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মার্শাল আর্ট কোর্সের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয় এবং চতুর্থ ব্যাচের নবীন প্রশিক্ষণার্থীদের বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে নিয়মিত ব্যাচের শিশু প্রশিক্ষণার্থীদের বেল্ট ও ব্ল্যাকবেল্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে যবিপ্রবির জন্য গৌরব বয়ে আনা দুই কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সম্প্রতি অনুষ্ঠিত ‘সিলেট উশু চ্যাম্পিয়নশিপ’-এ রৌপ্য পদক অর্জন করায় তাদের এ সম্মাননা প্রদান করা হয়।

জাস্ট স্পোর্টস ক্লাবের বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে যবিপ্রবি প্রেসক্লাবের আমন্ত্রিত নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রশিক্ষণার্থীদের মনোমুগ্ধকর ও রোমাঞ্চকর মার্শাল আর্ট প্রদর্শনী। এতে খালি হাতে আত্মরক্ষার বিভিন্ন কৌশল, লাঠি ও তলোয়ার খেলা, শিশুদের তাই-চি প্রদর্শন এবং কিকের মাধ্যমে উইকেট ভাঙার মতো দক্ষতা প্রদর্শন করা হয়। প্রশিক্ষণার্থীদের নৈপুণ্য উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।

শেষে অতিথিদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :

যবিপ্রবিতে আত্মরক্ষামূলক মার্শাল আর্ট কোর্সের সমাপনী

আপডেট সময় : ০৮:২৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬