ঢাকা ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘দুধর্ষ চুরি’ Logo ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে রাজু আহম্মেদ’র আবেদন Logo সৌদিতে মৃত্যুদণ্ডে নিহত নজরুলের পরিবারের পাশে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম Logo যশোরের কালীবাজারের মণ্ডপে আগুনের ছবি ভারতের ঘটনা Logo রাজনীতির অন্ধকারে এক প্রতিবাদী কণ্ঠ শরীফুজ্জামান চৌধুরী তপন Logo শ্যামাপূজায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo বেনাপোলে ইউনিয়ন আ’লীগ ও ছাত্রলীগ নেতা আটক Logo শার্শা ইউনিয়নের নতুন নেতৃত্বে আলোচনায় আল মামুন বাবলু Logo রামনগরে বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী শামীম Logo যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির সদস্য মোজাফফার’র বিদায় সংবর্ধনা

বেলাল হোসেন বনি
  • আপডেট সময় : ১০:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ৩৮ বার পঠিত

যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় শহরের একটি অভিজাত হোটেলে সমিতির পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জি এম আবু ফয়সাল।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রতন আচার্য, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দীন আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হায়দার, ছাত্রবিষয়ক সম্পাদক রায়হান কবীর, সদস্য ড. অসীত বরণ মণ্ডল ও মাহমুদুন্নবী চাঁনসহ সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মোজাফফার হোসেনের কর্মজীবন ও সমিতির প্রতি তাঁর অবদানের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়। তাঁর বদলি হয়ে খুলনায় নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে বক্তারা শুভকামনা জানান এবং তাঁর আগামী কর্মজীবনের সাফল্য ও সুন্দর জীবন কামনা করে দোয়া করেন।

এ ছাড়া অনুষ্ঠানে আগামী ২০ নভেম্বর শুক্রবার ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ, বার্ষিক পিকনিকসহ সমিতির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও পরিকল্পনা করা হয়।

ট্যাগস :

যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির সদস্য মোজাফফার’র বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ১০:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬