ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘দুধর্ষ চুরি’ Logo ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে রাজু আহম্মেদ’র আবেদন Logo সৌদিতে মৃত্যুদণ্ডে নিহত নজরুলের পরিবারের পাশে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম Logo যশোরের কালীবাজারের মণ্ডপে আগুনের ছবি ভারতের ঘটনা Logo রাজনীতির অন্ধকারে এক প্রতিবাদী কণ্ঠ শরীফুজ্জামান চৌধুরী তপন Logo শ্যামাপূজায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo বেনাপোলে ইউনিয়ন আ’লীগ ও ছাত্রলীগ নেতা আটক Logo শার্শা ইউনিয়নের নতুন নেতৃত্বে আলোচনায় আল মামুন বাবলু Logo রামনগরে বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী শামীম Logo যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

রামনগরে বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী শামীম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ৩৭ বার পঠিত

যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নে শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুর রহমান শামীম। এ সময় তিনি মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার খোঁজখবর নেন।

রোববার (০৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের রামনগর, রাজারহাট মহাশ্মশান, ভাটপাড়া সার্বজনীন পূজামন্দির, কামালপুর সাহাপাড়া, রাজবংশীপাড়াসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ জানান।

পরিদর্শনকালে মাসুদুর রহমান শামীম বলেন, রামনগর ইউনিয়নে যেন সবাই নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা-অর্চনা করতে পারেন, সে বিষয়ে আমি যথেষ্ট সচেষ্ট আছি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী পূজার পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আমাকে জানানোর অনুরোধ জানাচ্ছি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আমি জানা মাত্রই দলীয় নেতা-কর্মী ও প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে এবং অপচেষ্টাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, আমি চাই রামনগর ইউনিয়ন যশোর তথা বাংলাদেশের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে উঠুক। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেয়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আগামীতে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপ দিতে চাই।

ট্যাগস :

রামনগরে বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী শামীম

আপডেট সময় : ১১:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬