ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শফিকুল ইসলাম, যশোর
  • আপডেট সময় : ০৭:৫৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৫৭ বার পঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে যশোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে যশোর জেলা যুবদলের উদ্যোগে শহরের সিভিল কোর্ট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্যসচিব আনসারুল হক রানা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর অনুসারীরা পরিকল্পিতভাবে দেশে সহিংসতা সৃষ্টি এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

ট্যাগস :

যশোরে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৭:৫৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬