সাংবাদিক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যুতে শোক
- আপডেট সময় : ১০:৩৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১০ বার পঠিত

যশোর জার্নাল’র প্রকাশক ও সম্পাদক এবং জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা’র বিশেষ প্রতিনিধি সাংবাদিক আসিফ আকবর সেতুর মমতাময়ী মাতা মাহমুদা বেগম আখি মারা গেছেন। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে যশোরের দড়াটানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক আসিফ সেতু’র মমতাময়ী মাতা মাহমুদা বেগম আখি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একইদিন মাগরিব বাদ নীলগঞ্জ সুপারিবাগানস্থ নিজ বাড়িতে জানাযা শেষে কারবালা কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়েছে।
এদিকে, সাংবাদিক আসিফ সেতু’র মমতাময়ী মাতা মাহমুদা বেগম আখির মৃত্যুতে যশোর দর্পণ ডটকম পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। যশোর দর্পণ ডটকম পরিবার মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা শোকাহত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য ধারণের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

























