ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোর আদালত চত্বরে চারটি ককটেল বিস্ফোরণ মামলায় আটক ৯ Logo যশোরে পুলিশের ৫৪ চেকপোস্টে তল্লাশি, ৩২ মোটরসাইকেল জব্দ Logo নির্বাচিত হলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো : রাদমির Logo যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট Logo যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদের নজরুল উৎসবের থিম উন্মোচন Logo তালায় মামলা চলমান অবস্থায় গাছ কাটার অভিযোগ, উত্তেজনা চরমে Logo আশাশুনিতে পল্লী চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল Logo বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ইনচার্জ কাজী শহিদুল ইসলাম Logo চিনাটোলায় আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল Logo যশোরে বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

যশোরে জমি বিরোধে সাবেক বিএনপি নেতা আবু তালেবকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ৩০ বার পঠিত

যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে মুনসেফপুর ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ওই ওয়ার্ড বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখ (৩৮) জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আবু তালেবকে ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আহত অবস্থায় স্বজনেরা আবু তালেবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ার শেখের জমির কাছাকাছি একটি জমি কেনে। ওই জমি কেনার চেষ্টা করেছিলেন শফিয়ারও। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মনোমালিন্য চলে আসছিল। তাঁরা দূরসম্পর্কের মামাতো-ফুফাতো ভাই বলেও স্থানীয়ভাবে জানা গেছে।

এ হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। হত্যাকান্ডের বিষয়ে অভিযুক্ত শফিয়ার বা তাঁর পরিবারের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে হত্যাকান্ডের ঘটনায় পুলিশ অভিযুক্ত শফিয়ারকে আটক করেছে এবং হত্যায় ব্যবহৃত হাসুয়া উদ্ধার করেছে। যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্যাগস :

যশোরে জমি বিরোধে সাবেক বিএনপি নেতা আবু তালেবকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৪:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬