ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন Logo চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ Logo ব্লাড ক্যান্সারে আক্রান্ত পারভেজের পাশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo যশোর জেলা জামায়াতের আমীরের শপথ নিলেন গোলাম রছুল এমপি Logo সাফ চ্যাম্পিয়নশিপের নিরাপত্তায় আনসার, প্রস্তুত স্ট্রাইকিং ফোর্স Logo যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ Logo বাঘারপাড়ায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামি আটক Logo সাতক্ষীরার তালায় মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড Logo কুলাউড়ায় মহিলা ইউপি সদস্যের নেতৃত্বে প্রবাসীর সম্পত্তি দখল চেষ্টা Logo মানুষের বসতভিটা রক্ষায় নদীপাড়ে এমপি বিশ্বাস জাহাঙ্গীর

চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

প্রিন্স হালদার, চিতলমারী (বাগেরহাট)
  • আপডেট সময় : ০৯:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ১৩ বার পঠিত

বাগেরহাটের চিতলমারী উপজেলায় পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নাইম শেখ (২৩) ও শিমুল শেখ (২৪) নামে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে নতুন করে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি লিচুতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাঈদ বিশ্বাসের সমর্থক নাইম শেখ ও শিমুল শেখ ওই এলাকায় পৌঁছালে মঞ্জুরুল আলমের সমর্থকদের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নাইম ও শিমুল গুরুতর আহত হন। পরে খবর পেয়ে সাঈদ বিশ্বাসের পক্ষের ৮-১০ জন লোক ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রের দাবি, সাঈদ বিশ্বাসের সমর্থকরা দেশীয় অস্ত্র, ঢাল ও সুরকি নিয়ে নিজেদের বাড়ির পাশের সড়কে অবস্থান নেন। অন্যদিকে মঞ্জুরুল আলমের সমর্থকরাও দেশীয় অস্ত্রশস্ত্র ও ঢাল নিয়ে নিজেদের বাড়িতে অবস্থান করছেন। এতে পুরো এলাকায় এক ধরনের আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

খবর পেয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি উভয় পক্ষের লোকজনকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

এদিকে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। যেকোনো সময় আবারও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তাই সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার এবং উভয় পক্ষের মধ্যে বিরোধ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

স্থানীয়দের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উদ্যোগে দ্রুত উত্তেজনা প্রশমিত হবে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরে আসবে।

ট্যাগস :

চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

আপডেট সময় : ০৯:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬