ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ৭৫ বোতল স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

জহির উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ১০:৩৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ১৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে মাদক বহনকালে ৭৫ বোতল স্কাফ সিরাপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মুরাদনগর এলাকায় অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলটিতে থাকা দুই আরোহীকে তল্লাশি করে ৭৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা মাদকদ্রব্য ও মোটরসাইকেল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সাব্বির সরকার ওরফে সাব্বির এবং বিজয়নগর উপজেলার খিরাতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে জুনাইদ মিয়া। জুনাইদের বর্তমান ঠিকানা একই উপজেলার কাশিনগর।

এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানানো হয়েছে।

ট্যাগস :

বিজয়নগরে ৭৫ বোতল স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ১০:৩৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬