যশোরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পরিদর্শন করলেন নগর নেতৃবৃন্দ
- আপডেট সময় : ০৩:৩৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ৪৯ বার পঠিত

যশোর সদর উপজেলার মুড়লী মোড়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত কর্মসূচির সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন যশোর নগর বিএনপির শীর্ষ নেতারা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কর্মসূচিস্থল মুড়লী মোড় পরিদর্শন করেন যশোর নগর বিএনপির বিপ্লবী সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ এবং সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম।
এ সময় তারা কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক প্রস্তুতি ও কার্যক্রমের খোঁজখবর নেন। পরিদর্শনকালে নগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতি ও সাংগঠনিক তৎপরতা পর্যবেক্ষণ করেন নগর বিএনপির নেতারা। এ সময় কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।




















